বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, ব্যাংক খাতের সংকট ও উন্নয়ন কৌশল নিয়ে দৈনিক আগামীর সময়ের মুখোমুখি হয়েছেন দেশের প্রখ্যাত অর্থনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ। সামষ্টিক অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, উচ্চ সুদের হার, জ্বালানি সংকট থেকে শুরু করে শেয়ারবাজারের মন্দা ও কর্মসংস্থান প্রবৃদ্ধির মতো স্পর্শকাতর নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন অর্থনৈতিক প্রতিবেদক ওবায়দুর রহমানপ্রশ্ন: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস...