সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। এবার কলেজটির ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৫১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন। একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৪ শতাংশ।আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ সাফল্য উঠে এসেছে। ফল প্রকাশের পর কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।কলেজের প্রশাসনিক বিভা...