১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া, আত্মসমালোচনা ও সংস্কারের বিষয়গুলো বহু পুরনো। দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা নতুন বই প্রকাশের পর সেই পুরনো বিতর্কই নতুন করে সামনে এসেছে। তবে জামায়াতের নেতারা বলছেন, এসব এখন অপ্রাসঙ্গিক। তাদের ভাষায়, ১৯৭১ সালের ভূমিকার জন্য এখন ক্ষমা চাওয়ার বিষয়টি প্রাসঙ্গিকতা হারিয়েছে।
জামায়াতের বর্তমান নেতৃত্বের বক্তব্যে ১৯৭১ সালের প্রশ্নে সরাসরি ক্ষমা চাওয়ার চেয়ে বর্তমান দলকে অতীতের দল থেকে আ...