উপজেলা সেটেলমেন্ট অফিসের মুহরি ছিলেন আবদুর রহমান
মোল্যা। পদটি ছোট্ট হলেও ব্যবহার করেছেন আলাদিনের চেরাগ হিসেবে। বেতন-ভাতা যৎসামান্য
হলেও মালিক বনে গেছেন কোটি কোটি টাকার। ভূমি কার্যালয়ে কাজ করায় জরিপ, খতিয়ান বা পর্চা
তৈরি, মালিকানা যাচাই ও নতুন স্বত্ব রেকর্ড বিষয়ে রাখতেন বিশদ জ্ঞান। এই জ্ঞান তিনি
নাগরিক সেবায় ব্যবহার করার চেয়ে বেশি প্রয়োগ করেছেন খাসজমি হাতানোয়। জাল-জালিয়াতির
মাধ্যমে কবজা করেছেন সরকারের ৩১ একর মাটি। এ ছাড়া খাসজমি বাগিয়ে দেওয়ার নামে বিভিন্ন
ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাত...