বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে আফ্রিকার অর্থনীতিতেও। অথচ এই মহাদেশের হাতে রয়েছে বিপুল জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার। চার বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও একই ধরনের সংকটের মুখে পড়েছিল আফ্রিকার দেশগুলো।ইরান যুদ্ধের কারণে এখন বিশ্ব ঢুকছে একটি নতুন সময়ে। একে বলা যেতে পারে ‘হরমুজ-পরবর্তী যুগ’। এটি এমন এক সময়, যখন বিশ্বব্যবস্থা আর একটি মাত্র গুরুত্বপূর্ণ প্রণালির ওপর নির্ভরশীল থাকবে না।এই পরিবর্তন আফ্...