ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কের অবনতির মধ্যে পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা সব আফগান শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দেশটির মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদের নতুন ভর্তি, ট্রান্সফার ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানের বিরোধী রাজনীতিক ও মানবাধিকারকর্মীরা। নির্দেশের বিরুদ্ধে রিট পিটিশনও করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। পাকিস্তানের এক জ্যেষ্ঠ স্বাস্থ্য মন্ত্রণাল...