একদিকে ইংলিশ চ্যানেলের ঠান্ডা জল, অন্যদিকে যুদ্ধ আর নিপীড়ন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা। এই দুইয়ের মাঝখানে এবার একটি বৈধ দরজা খুলতে চাইছে ব্রিটেন। আফগান নারী ও কিশোরী এবং ফিলিস্তিনি শরণার্থীদের অগ্রাধিকার দিয়ে বন্ধ হয়ে থাকা একটি পুনর্বাসন কর্মসূচি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের জন্য স্থায়ী বসবাসের পথও হবে তুলনামূলক দ্রুত। লেবার পার্টির বার্ষিক সম্মেলন এ বছর লিভারপুলে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলছে। সম্মেলনের দ্বিতীয় দিন, সো...