২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালের শিরোপা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে সেনেগাল ও মরক্কো। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) চূড়ান্ত রায় ঘোষণার কয়েক ঘণ্টা আগে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফলের বিরুদ্ধে বিচারক প্যানেলের এক সদস্যের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগ তুলেছে মরক্কো। তবে অভিযোগটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে সেনেগাল।মরক্কোর অভিযোগ, শিরোপা নিয়ে মামলার শুনানির দায়িত্বে থাকা তিন সদস্যের বিচারক প্যানেলের একজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন সেনেগাল ফুটবল...