পটুয়াখালীর বাউফলে
উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
থানায় এজাহার দায়ের করেছেন তিনি। ঘটনার পর বাউফল থানার সামনে বিএনপি ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। এ নিয়ে শহরে বিরাজ করছে উত্তেজনা।
রবিবার (৮ নভেম্বর) রাত
পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডে আল-ফাহাদের সামনে ঘটে এ ঘটনা।
আপেল মাহমুদ ফিরোজের
অভিযোগ, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের
ছেলে সাদিকের নেতৃত্বে ১২-১৩ জন কিশোর তার ওপর হামলা চালায়। এ সময় হামল...