জাতীয়
চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন। তার সঙ্গে কথা
বলেছেন পান্থ আফজাল
নতুন কিছু কাজে যুক্ত হয়েছেন। সেগুলো সম্পর্কে জানতে চাই।
হ্যাঁ, বেশ কিছু নতুন কাজে যুক্ত হয়েছি। তবে কী কী কাজ করছি, এখনই বলা যাবে না। বলা মানা, হা হা হা!
‘রইদ’ তারকা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে আপনার প্রায় দুই বছরের সংসার জীবন। কাজ, ব্যক্তিগত জীবন আর সংসার— সব মিলিয়ে কেমন যাচ্ছে?
সংসার খুবই জটিল বিষয়। এটি সবসময় ভালো যায় না; আবার খারাপও যায় না। এট...