পাকিস্তানে শিশুদের যৌন নির্যাতনের ভিডিও তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে দেশটির জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)। এ ঘটনায় নিজের চার থেকে পাঁচ বছর বয়সী সন্তানদের আপত্তিকর ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে সংস্থাটি।রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এনসিসিআইএর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শোয়েব খান দাবি করেন, পাকিস্তানের ইতিহাসে নিজের নাবালক সন্তানদের বিরুদ্ধে এ ধরনের জঘন্য অপরাধে বাবার জড়িত থাকার এটিই প্রথম ঘটনা...