উত্তর
আন্দামান সাগর ও তৎসংলগ্ন
এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে
সৃষ্টি হতে পারে লঘুচাপ।
রয়েছে আরও ঘনীভূত হওয়ার
আশঙ্কা। অনুকূল পরিবেশ পেলে রূপ নিতে
পারে ঘূর্ণিঝড়ে। তবে লঘুচাপটি কীভাবে
শক্তি সঞ্চয় করবে, কোন দিকে অগ্রসর
হবে— এসব বিষয়ে স্পষ্ট
হতে আরও কয়েক দিন
অপেক্ষা করার পরামর্শ দিয়েছে
আবহাওয়াবিদরা।
সহকারী
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বললেন,
‘এখনই সরাসরি ঘূর্ণিঝড়ের কথা বলছি না।
কারণ ঘূর্ণিঝড়ের কথা বলা হলে
সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি
হতে পারে। তাই আপাতত বলা
হচ্ছে, যে লঘুচাপ তৈরি...