রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা ঐতিহাসিক মামলার রায় বৃহস্পতিবার দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার প্রায় সাত বছর পর আসতে চলেছে এ রায়।নেদারল্যান্ডসের হেগে পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় ঘোষণা করা হবে। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনাবেন। এই রা...