বিশ্ব ফ্যাশনে ফিউশন ডিজাইন এবং
ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন একটি গুরুত্বপূর্ণ ধারা। সেই দর্শন থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী
বস্ত্র কাতান নিয়ে নতুন সংগ্রহ প্রকাশ করেছেন উদীয়মান নকশাকার খালিদ ত্বকী।
জানা যাক তারই বয়ানে
আমরা সাধারণত
কাতানকে একটি ঐতিহ্যবাহী শাড়ির কাপড় হিসেবেই চিনি। বিয়ে, উৎসব কিংবা বিশেষ অনুষ্ঠানে
বহু বছর ধরে এর ব্যবহার হয়ে আসছে। কিন্তু একজন নকশাকার হিসেবে আমি সবসময় বিশ্বাস করি,
একটি ফেব্রিকের সম্ভাবনা তার প্রচলিত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি কাপড়কে নতুনভাবে
উপস্থ...