পোল্ট্রি খামার এখন আর আগের মতো প্রচলিত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্পে। অটোমেটেড ফিডিং ও ড্রিংকিং সিস্টেম, তাপমাত্রা নিয়ন্ত্রণে প্যাড-কুলিং ব্যবস্থা এবং কঠোর জৈবনিরাপত্তার সমন্বয়ে দেশের নিরাপদ মাংস ও ডিম উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে আধুনিক প...