বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেছেন, সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে।আজ রবিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে কায়সার কামাল বলেন, দেশে একটি বি...