রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় শহীদ আবু সাঈদের নামে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার দুপুর থেকে আদিশহর মাহিগঞ্জে পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে মা ও শিশু’র প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকার...