৯ আগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা জাতিগোষ্ঠীর প্রতি সম্মান জানিয়ে রাঙামাটিতে
বিশেষ ফটোশুটের আয়োজন করেছিল ফ্যাশন লেবেল টুয়েলভ।স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মডেলদের
সঙ্গে নিয়ে পাহাড়ের প্রকৃতির মাঝে তুলে ধরা হয় ব্র্যান্ডটির সমসাময়িক পোশাক। সেই পোশাকগুলোতে
প্রকাশ পেয়েছে জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও জীবনযাপনের বৈচিত্র্য।
কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ নীল জলরাশি, সবুজ পাহাড় আর পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্যের
মাঝে পুরো আয়োজন পেয়ে...