কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ‘চকরিয়া-সুন্দরবন’ সংরক্ষণ ও পুনরুদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্তকরণ (ডি-রিজার্ভ) সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো এবং এই বনভূমি পুনরুদ্ধারে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না,
তা জানতে চাওয়া হয়েছে রুলে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এই রুলের জবাব চেয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা জনস্বার্থমূলক একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে গত রবিবার বিচারপতি ফাহমিদা কাদে...