রাজধানীর চকবাজারে স্ত্রীর সঙ্গে কলহের জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯৭ শতাংশই পুড়ে গেছে।আজ শুক্রবার সন্ধ্যায় চকবাজার থানার লালবাগ পোস্তা পুলিশ ফাঁড়ির গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম মো. শাহাদাত (৩২)। ঘটনার বিবরণ দিয়ে দগ্ধ শাহাদাত জানান, তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। তার স্ত্রী জেসমিন বেগম তাকে ডিভোর্স দিতে চাওয়ায় মানসিক...