বাংলাদেশে কৃষির সাফল্যের কথা সর্বজনবিদিত। ধান, গম, ভুট্টা, শাকসবজি ও ফলমূলের উৎপাদনে দেশ অনেক ক্ষেত্রেই আত্মনির্ভরতার পথে এগিয়েছে। প্রতি বছরই কোনো না কোনো ফসলের বাম্পার ফলনের খবর সংবাদপত্রের শিরোনাম হয়। কিন্তু এ উজ্জ্বল পরিসংখ্যানের আড়ালে একটি নীরব সংকট ক্রমেই গভীর হচ্ছে— খাদ্যের পরিমাণ বাড়লেও পুষ্টিগুণ কমছে আর সেই সঙ্গে বাড়ছে আগামী প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি।
খাদ্যনিরাপত্তা বলতে একসময় শুধু পর্যাপ্ত খাদ্যের প্রাপ্যতাকেই বোঝানো হতো। এখন বিশ্ব জুড়ে এর সংজ্ঞা অনেক বিস্তৃত। খাদ্য থাকতে হবে নিরাপদ, পু...