গলির মোড়েই একটি চিত্রকর্মে আটকে গেল চোখ। মধ্যবয়স্ক এক ব্যক্তির কাঁধে চড়েছে তিন-চার বছরের ছেলেটি। সামনে লোকজনের ভিড়। আঙুল উঁচিয়ে অপার বিস্ময় আর সহাস্যে শিশুটি দেখাচ্ছে ‘ওই যে দেবী দুর্গা।’ আরেহ, এ তো আমি। ওই যে ছোটবেলায় বাবার হাত ধরে, কাঁধে চড়ে মণ্ডপে মণ্ডপে দুর্গা প্রতিমা দেখতে যেতাম। আর কড়ে গুনে গুনে হিসাব রাখতাম কতটা ঠাকুর দেখা হলো। কোনটার সিংহ বেশি ভয়ংকর, কোনটিতে দেবীর ত্রিশূলে বিদ্ধ অসুরের করুণ দশা হয়েছে ইত্যাদি।এভাবে নিজেদের হারানো দিনের খোঁজ মিলছে দক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে। আমা...