পাবনার আটঘরিয়ায় নিজ বাড়ির টয়লেটের ট্যাংকে মিলেছে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা গীতা রাণীর মরদেহ। বাড়িটির আসবাব পুড়েছে আগুনে। আটঘরিয়া থানার ওসি নাজমুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।উপজেলার একদন্ত ইউনিয়নের ওই বাড়ি থেকে আজ বেলা ১১টার দিকে উদ্ধার হয় মরদেহটি। সেটি পড়ে ছিল বাড়ির পাশের টয়লেটের ট্যাংকে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানিয়েছে, গতরাত ৩টার দিকে ঘটেছে হত্যার ঘটনাটি। ধারণা করা হচ্ছে, গীতাকে হত্যার পর আলামত গুমের উদ্দেশ্যে বাড়ির আসবাব...