কুমিল্লায় এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে আতিক উল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার চেষ্টাকালে জনতার সঙ্গে ধাক্কাধাক্কিতে কর্মকর্তাসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার বরুড়ার আড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফয়জুনে মদিনা মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই মাদ্রাসার শিক্ষক আতিক উল্লাহর বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আড্ডা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। ঘটনাস্থলে যা...