সচ্ছলতা
ও ভালো কাজের প্রলোভন
দেখানো হয়েছিল অসহায় এক পরিবারকে। কিন্তু
ভিনদেশে এসে দেখলেন, তাদের
জন্য কোনো কাজ নেই।
দুই শিশুকে হতে হবে উটের
জকি।
১৯৯৮
সাল। ভোলার চরশিপলী গ্রামের এক সাধারণ পরিবার।
মোসলেম ও বিউটি বেগমের
সংসারে দুই ছেলে ইসমাইল
ও ইমরান। বড় ছেলে ইসমাইলের
বয়স তখন ৮ বছর,
ছোট ইমরানের মাত্র ৫। অভাব-অনটনের
মধ্যেও দুই সন্তানকে ঘিরে
মা-বাবার অনেক স্বপ্ন। সন্তানরা
একটু ভালো থাকবে, সংসারে
ফিরবে সচ্ছলতা— এমন আশাতেই দিন
কাটছিল তাদের। কিন্তু কে জানত, ভালো
জীবনের সেই স্বপ্নই একদিন
দুই শিশুকে ঠে...