গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সোয়া ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
শনিবার দুপুরে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী এ তথ্য জানালেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে আগুন লাগে। এসময় কারখানা এবং স্থানীয় লোকজন আগুন...