একরাশ তরুণ মুখের কোলাহল, চোখে বড় হওয়ার স্বপ্ন আর বুকভরা উদ্দীপনা। সকাল ১০টায় বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়াম মুখরিত। উপলক্ষ ক্যারিয়ার বিষয়ক বিশেষ আয়োজন ‘ক্যাম্পাস টু করপোরেট’ এ অংশ নেওয়া। বিশ্ববিদ্যালয়টির সকল বর্ষের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে দৈনিক আগামীর সময়ের ‘ক্যারিয়ার ক্লাব’ ও আইইউবির ‘অফিস অব ক্যারিয়ার গাইডেনস, প্লেসমেন্ট অ্যা...