যুক্তরাষ্ট্রের
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটযাত্রা শুরু হয়েছে। ৩ নভেম্বরের চূড়ান্ত ভোটের
প্রায় দেড় মাস আগে শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম
ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। ভার্জিনিয়ায় ভোটাররা সরাসরি নির্ধারিত কেন্দ্রে গিয়ে
ভোট দিতে পারছেন। মিনেসোটায় ১৮ সেপ্টেম্বর থেকে ব্যালট পাওয়া গেলেও সেখানে সরাসরি
আগাম ভোট শুরু হবে ১৬ অক্টোবর। সাউথ ডাকোটাতেও ১৮ সেপ্টেম্বর থেকে ভোট দেওয়ার
বিভিন্ন আগাম ব্যবস্থা চালু হয়েছে।
এবারের
মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি...