আসন্ন
দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে মঞ্চায়ন হলো আগমনী ড্যান্স
প্রোডাকশন হাউজের নৃত্যনাট্য ‘সর্বভূতেষু সংস্থিতা’। গত শুক্রবার
সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা
একাডেমি মিলনায়তনে ছিল এর প্রদর্শনী।
দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো মিলনায়তন।
আগামীকাল সোমবার শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে
এ নৃত্যনাট্যের আরেকটি প্রদর্শনী হবে।
‘সর্বভূতেষু
সংস্থিতা’য় মহিষাসুরমর্দিনী দেবী
দুর্গার ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী ও নৃত্যশিল্পী জ্যোতি
সিনহা। এ অভিজ্ঞতা প্রসঙ্গে
তিনি বললেন, ‘যুগে যুগে প...