সংসারের
অভাব মেটাতে ১২ বছরের শিশু
কাজ নিয়েছিল খুলনার এক গ্যারেজে। কাজ
ছেড়ে অন্যত্র যাওয়ার জেরে সেখানেই নির্যাতনের
শিকার হয় সে— অভিযোগ
এমনই। সেই রাতেই হাসপাতালে
মারা যায় রাকিব হাওলাদার।
খুলনার টুটপাড়ার ওই গ্যারেজে সেদিন
কী ঘটেছিল? লিখেছেন আখলাকুজ্জামান অনিক
২০১৫
সালের ৩ আগস্ট, সোমবার;
খুলনা নগরের টুটপাড়ায় সেদিন সন্ধ্যা নেমেছিল আর দশটা দিনের
মতোই স্বাভাবিক ছন্দে। রাস্তায় যানবাহনের অন্তহীন ভিড়, দোকানপাটে জ্বলে ওঠা উজ্জ্বল আলো
আর চেনা শহরের চেনা
কোলাহলের মধ্যে টুটপাড়া কবরস্থ...