রশোমন।
১৯৫০ সালে মুক্তি পাওয়া
জাপানি মাস্টার ফিল্মমেকার আকিরা কুরোসাওয়ার অনবদ্য সৃষ্টি। এশিয়ান চলচ্চিত্রকে পশ্চিমা তথা আন্তর্জাতিক প্রেক্ষাপটে
সুপরিচিত করা প্রথম সৃষ্টিকর্ম
হিসেবে বিখ্যাত। জাপানের ঐতিহ্যবাহী রশোমন গেটে তুমুল বৃষ্টিতে
আশ্রয় নেওয়া একজন কাঠুরে ও
একজন বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে এর কাহিনি
শুরু। সেখানে ভিক্ষুকে একটি নির্মম ঘটনার
গল্প শোনায় কাঠুরে। জানায়, একদিন এক গহিন বনের
ভেতর একজন সামুরাইয়ের স্ত্রীকে
পাশবিক নির্যাতন করেছিল এক দস্যু; সে
সময়ে খুন হয় ওই
সামুরাই। তার স্মৃতিচারণা থে...