রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ, বহুপক্ষীয় সংস্থা, দ্বিপক্ষীয় অংশীদারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।আইসিজের রায়ের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররা...