বাংলাদেশের দেড় কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়
ভুগছেন। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে এ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। এ সময়
তীব্র খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৮১ লাখের বেশি হতে পারে। এর মধ্যে
জরুরি অবস্থার মধ্যে পড়বেন ৭ লাখ ৮৭ হাজার মানুষ।
বাংলাদেশের খাদ্য পরিস্থিতি নিয়ে ইন্টিগ্রেটেড ফুড
সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশনের (আইপিসি) প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ‘তীব্র খাদ্য
নিরাপত্তাহীনতা বিশ্লেষণ-২০২৬’ শীর্ষক এ প্রতিবেদনে আইপিসি বলছে, ২০২৫ সালেও খাদ্য
পরিস্থ...