নিউইয়র্ক সিটিতে নবাগত ইমিগ্রান্টদের আইনী সহায়তা দেবার জন্য ১৫ লক্ষ ডলার বরাদ্দের ঘোষনা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। এর মাধ্যমে নিউইয়র্কবাসীদের জন্য অভিবাসন মর্যাদা নির্বিশেষে বিনামূল্যে, নিরাপদ ও গোপনীয় আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্প্রসারিত হলো। মেয়র জোহরান মামদানি ১৭ নভেম্বর ‘নিউইয়র্ক সিটি মেয়রস অফিস অফ ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্স’ এর ‘ইমিগ্রেশন লিগ্যাল সাপোর্ট হটলাইন’ (অভিবাসন বিষয়ক আইনি সহায়তা হটলাইন)—এর কার্যক্রমের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এখন থেকে নিউইয়র্কবাসীরা সপ্তা...