খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, দখলবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখা। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে দলটি।শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভ...