দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।আজ বুধবার এক বিবৃতিতে আসক বলেছে, আইনজীবীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ। তাদের ওপর হামলা শুধু ব্যক্তির নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘন নয়, বরং পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্যও গুরুতর হুমকি।গণমাধ্যমের বরাতে আসক জানিয়েছে, গতকাল...