ইসরায়েলের রাজনীতিতে বদলের হাওয়া। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার সমীকরণে এবার বড় ধাক্কা। ২৭ অক্টোবরের নির্বাচনে কোনও পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। রবিবার বিকেল ৫টায় জেরুজালেমের প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা। তবে দায়িত্ব পাওয়া...