কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী একটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আজ শনিবার জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ওই দিন বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ...