যুক্তরাষ্ট্রের
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বই নিয়ে একটি
বিশেষ পডকাস্ট শুরু করতে যাচ্ছেন,
যেখানে তিনি ছয়টি বই
নিয়ে আলোচনা করবেন যা তার বিশ্বদৃষ্টি
গড়ে দিয়েছে। ‘আ গ্রেট বুক
উইথ বারাক ওবামা’ নামের অনুষ্ঠানটি ২৪ সেপ্টেম্বর ‘অডিবল’-এ মুক্তি পাবে।
অামাজনের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে
ওবামা দম্পতির প্রযোজনা সংস্থা হায়ার গ্রাউন্ড। ছয় পর্বের
প্রতিটিতে অতিথির সঙ্গে ওবামা একটি করে বইয়ের
আলাপ করবেন। নির্বাচিত বইগুলো হলো টনি মরিসনের
‘সং অব সলোমন’, জন
লে কারের ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’,...