পরিচিত পরিবেশ, মানুষ কিংবা নিজের অতীত— কোনোটির ওপরই যদি বিশ্বাস রাখা না যায়, তবে বেঁচে থাকার লড়াই কতটা ভয়ংকর হতে পারে? এমনই এক রহস্যময় পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র ‘অ্যাশ’। ফ্লাইং লোটাস পরিচালিত সিনেমাটি মহাকাশের নিঃসঙ্গতা, স্মৃতিভ্রংশ ও অবিশ্বাসের এক জটিল জগৎ তুলে ধরেছে।
দূরবর্তী গ্রহ ‘অ্যাশ’-এ মহাকাশ অভিযানে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন রিয়া অর্টিজ। জ্ঞান ফিরতেই তিনি আবিষ্কার করেন, তার দলের সদস্যরা সবাই নৃশংসভাবে নিহত হয়েছেন। প...