সন্ধ্যা নামতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পুরনো বারান্দায় বসে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছিলেন গোয়েন্দা রবিন হাসান। তার সামনে বসে থাকা রাশেদ করিমকে আজ অস্বাভাবিক উদ্বিগ্ন দেখাচ্ছে।‘রবিন ভাই, চাচাকে নিয়ে খুব চিন্তায় আছি।’‘কেন?’‘কয়েক সপ্তাহ ধরে কেমন যেন বদলে গেছেন। সব সময় বলেন, কেউ তাকে বিষ খাইয়ে মারবে। রাতে ঠিকমতো ঘুমান না। চেহারায় কালি পড়ে গিয়েছে। আমার ভালো লাগছে না। কেমন দমবন্ধ হয়ে আসছে। শিল্পকলা একাডেমিতে নাটক দেখতে যাব। আপনি যদি সময় করে একটু চাচার সঙ্গে বসতেন...।’রবিন একটু চিন্তা করে...