নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় শেয়ারবাজারের সদস্যভুক্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী নির্ধারিত তিন মাসের মধ্যে জমা না দেওয়ার পাশাপাশি ২০২২ সালের আর্থিক বিবরণীও প্রায় এক মাস দেরিতে দাখিল করেছিল প্রতিষ্ঠানটি। দুই বছরের এ ব্যত্যয়কে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৩...