ধুলোবালি, ঠান্ডা আবহাওয়া কিংবা নির্দিষ্ট কোনো খাবারের প্রতি শরীরের অতি সংবেদনশীলতাই অ্যালার্জি। এটি প্রাণঘাতী রোগ না হলেও এর লক্ষণগুলো জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলতে পারে। শিশুদের ক্ষেত্রে খাদ্যের অ্যালার্জি বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে শ্বাসের সঙ্গে মিশে থাকা অ্যালার্জেনের প্রভাবে ‘অ্যালার্জিক রাইনাইটিস’ বা নাকের অ্যালার্জি বেশি দেখা দেয়।
অ্যালার্জি কেন ও কীভাবে হয়?
আমাদের চারপাশে বাতাসে মিশে থাকা অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে বলা হয় অ্যালার্জেন। মাইট, পুরনো বইপত্র বা পত্রিক...