ব্যস্ত সূচি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে অজিরা ২১টি টেস্ট ম্যাচ খেলতে পারে।
তারপরও বাংলাদেশের বিপক্ষে সেরা দলই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইনে প্রথম টেস্টের
আগে এ নিয়ে অস্ট্রেলিয়ান নির্বাচকদের প্রশংসাই করলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার অ্যালান
বোর্ডার।
ফক্স স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি
সবসময় সেরা একাদশ মাঠে নামানোর পক্ষে। আর ইনজুরির কারণে কেউ ছিটকে গেলে তার বিকল্প
হিসেবে অন্য কেউ তৈরি থাকবে। এজন্যই আমরা শেফিল্ড শিল্ড খেলি এবং আমাদের অনেক তরুণ...