ব্রিটিশ কারাগারে জায়গা সংকট
মোকাবিলায় বিদেশি দণ্ডিতদের এল সালভাদরসহ অন্য দেশের কারাগারে পাঠানোর প্রস্তাব
দিয়েছে ডানপন্থী দল রিফর্ম ইউকে। দলটির নেতা নাইজেল ফারাজের এ প্রস্তাবের তীব্র
বিরোধিতা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংগঠনটির অভিযোগ, এমন
পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্রিটিশ করদাতাদের অর্থ এমন একটি কারাব্যবস্থায় যাবে,
যেখানে নির্বিচার আটক, মারধর, নির্যাতন, চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং হেফাজতে
মৃত্যুর মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের...