যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সরকারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এখন ’জমাট’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তেল আবিব। গাজা যুদ্ধ, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক নিয়ে লন্ডনের কঠোর অবস্থানের কারণে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
ইসরায়েলি পক্ষের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ব্রিটিশ সরকার ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার সম্ভাবনাও একসময় বিবেচনা করেছিল বলে খবর। স্কাই নিউজের এক প্রতিবেদনে ব...