ব্যায়াম হোক কিংবা ব্যস্ত শহুরে জীবন, সঠিক অ্যাকটিভওয়্যার
শরীরে দেয় আরাম আর মনে স্বস্তিকর অনুভূতি। জিমের চার দেয়াল পেরিয়ে তাই এ পোশাক দৈনন্দিন
জীবনের অংশ। লিখেছেন রেজাউল
আহমেদএকসময় ব্যায়ামের পোশাকের চিত্র ছিল একটি পুরনো
টি-শার্ট আর ট্র্যাকপ্যান্ট। সেই ধারণা বদলে গেছে অনেকটাই। বিশ্ব জুড়ে শরীরচর্চা সংস্কৃতির
বিস্তারের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে অ্যাকটিভওয়্যার। এই পোশাক শুধু ব্যায়ামের জন্য নয়;
এর সঙ্গে অন্য পোশাক জুড়ে নিলে চলাফেরা, ভ্রমণ, বাজার করা, কফিশপে আড্ডা কিংবা বাসা
থেকে কাজ করার সময়ও দেয় সমান...