কয়েক বছরে নিত্যপণ্যের সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানির দামও বেড়েছে। কিন্তু সেভাবে আয় না বাড়ায় নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের কেনাকাটায়ও। যার সরাসরি ভুক্তভোগী রাজধানীর বিভিন্ন শপিং মল। ক্রেতা সংকটে দোকান ভাড়া, ইউটিলিটি ও বিভিন্ন চাঁদা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ব্যবসায়ীদের। আশঙ্কাজনকভাবে কমছে গ্রাহক, বন্ধ হচ্ছে জনপ্রিয় ও পুরনো শপিং মল।
‘কয়েক বছর ধরেই ব্যবসায় মন্দা। আর গত বছরের তুলনায় এ বছর পরিস্থিতি তো আরও খারাপ,’— বলছিলেন রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার তরুণিমা ফ্যাশনের মালিক মোহাম্মদ সারো...