একসময় সকাল হলেই কুড়িগ্রামের রাজারহাটের সোমনারায়ণ পালপাড়ায় শুরু হতো মাটির সামগ্রী তৈরির ব্যস্ততা। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে তৈরি করতেন হাঁড়ি-পাতিল, কলসি, বাসনপত্রসহ নানা পণ্য। এসব বিক্রি করেই চলত সংসার। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও লোহার পণ্যের দাপটে কমেছে মাটির সামগ্রীর চাহিদা। জীবিকার তাগিদে বংশপরম্পরার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন নতুন প্রজন্মের সদস্যরা। একসময় যে পেশার ওপর নির্ভরশীল ছিল গ্রামের ৩০টি পরিবার, সেখানে এখন নিয়মিত কাজ করছেন মাত্র ছয়টি পর...