অস্ট্রেলিয়ার স্বতন্ত্র এমপি হেলেন হেইন্সকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর আবার পেছনে এসে দ্বিতীয়বার চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হেইন্স। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, প্রাথমিকভাবে ঘটনাটি ‘ইচ্ছাকৃত হামলা’ বলেই মনে হচ্ছে।স্থানীয় সময় সোমবার বিকেলে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাটায় হেইন্সের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। শহরটি মেলবোর্নের উত্তর-পূর্বে অবস্থিত।হেইন্সকে হেলিকপ্টারে করে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়...